এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাউদ্দিন হায়দার (৫০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী হৃদয় আহমেদ (৩০)।
বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার রামধননগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন হায়দার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তিনি গত তিন মাস ধরে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে চুক্তিভিত্তিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রামধননগর এলাকার রজব আলীর বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ফিডার লাইন চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত দেন আলাউদ্দিন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় পাশে থাকা সহকারী হৃদয় আহমেদও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।