এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কামারগ্রামে অবস্থিত ব্র্যাক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ফরিদপুর জেলা ডিভিশনাল সেক্টরস স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস, এরিয়া ম্যানেজার (দাবি) বিজিৎ কুমার সাহা এবং এরিয়া ম্যানেজার (প্রগতি) আশরাফুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং গ্রামীণ পর্যায়ে হাঁস পালন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বল্প পুঁজিতে লাভজনক হওয়ায় হাঁস পালন গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি চাহিদা পূরণে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এ সময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী খামারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।