এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও অহিংস সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দুর্নীতিবিরোধী সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’। ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’— এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় এবার ফরিদপুর জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট এই জেলা কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট পলি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক সকালবেলা পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম সাহান।
গত রোববার গ্রীন ফোর্স বাংলাদেশের (সরকারি নিবন্ধন নং ১৪৪৪৫/২৬) জাতীয় কমিটির চেয়ারম্যান মিকাইল রহমান নতুন এই ফরিদপুর জেলা কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, খন্দকার কামাল হোসেন ও অহিদুজ্জামান মোল্যা; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন লিটন; সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান বিপ্লব; মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া খান; প্রচার সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষ শেখ জাহিদ হোসেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— শেখ ফয়েজ আহমেদ, আমিনুল ইসলাম বাবু, ড. মুহাম্মদ কামরুজ্জামান, মো. মুরাদ হোসেন, মহব্বত জান, শেখ সেলিম, কবির হোসেন, মো. নুরুল হোসেন, সহিদ সরদার, মনির হোসেন পিন্টু এবং আবুল হাসান তুহিন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই কমিটি ফরিদপুর জেলায় দুর্নীতিমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি গ্রীন ফোর্স বাংলাদেশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাবে।
মার্চ ৩০, ২০২৫
মার্চ ২৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।