এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিজয়ের মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স)-এর দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সেনা সাবজোনের উদ্যোগে থানচি উপজেলার প্রাতা পাড়ায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মোট ১০টি পাড়ার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকলাইপাড়া সেনা সাবজোনের সাবজোন কমান্ডার কে. এম. নজরুল ইসলাম, আলীকদম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দা পারকেল বম বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের পাশে থেকে যে সেবা ও সহযোগিতা করে যাচ্ছে, তাতে আমরা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। এজন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোনো দল বা গোষ্ঠীর এখানে কোনো স্থান নেই। চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও লুটতরাজসহ সব ধরনের অপরাধ প্রতিহত ও নির্মূল করতে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।