এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ চাকরিচ্যুত এক পুলিশ সদস্য ও আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকার একটি বসতঘরে পৃথক অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪৭) ও আজিজুল আকন (২৩) নামে দুজনকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্য রফিকুল ইসলামকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে থাকা একটি নীল রঙের জিপারের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, পশ্চিম শ্যামপুর গ্রামে উজ্জল আকনের বাড়িতে অভিযান চালিয়ে আজিজুল আকনকে ৪০০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।