এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় সিরাজদীখান থানা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল করেন।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে একজন পুলিশ উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
তারা হলেন-উপ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশা মিয়া।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের নেতাকর্মী মিছিলে অংশ নেন। প্রকাশ্য পুলিশের সামনে এই মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরো প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড-সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে।
এই ঘটনায়, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুর চর গ্রামের সোহেল ও রাঙ্গামালিয়া গ্রামের মন্টু নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।
সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ বুজে ওঠার আগেই দ্রুত গতিতে মিছিলকারীরা চলে যায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে।
মার্চ ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।