এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
লায়ন খন্দকার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক গোলাম মরতুজা খান।
এ সময় বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, পাট কর্মকর্তা এহসানুল হক, বিএনপির সাবেক উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা আইয়ুব মোল্লা, মিজানুর রহমান পান্না, ফজলে সোবাহান শামীম, এনসিপির উপজেলা সমন্বয়ক আশরাফ শেখসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিসেম্বর ৬, ২০২৫
আগস্ট ১৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।