এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। বুধবার (২ জুলাই) রাত ৮টা ৫ মিনিটে তিনি থানায় উপস্থিত হন।
পরিদর্শনকালে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আইজিপি বাহারুল আলম থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিশেষভাবে থানায় আগত সেবাপ্রার্থীদের নাগরিকসেবা, অনলাইন জিডি ও অন্যান্য সেবাপদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে রাত সাড়ে ৮টায় তিনি ঢাকার উদ্দেশ্যে শ্রীনগর থানা ত্যাগ করেন।
স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, আইজিপির এই আকস্মিক সফর থানার সার্বিক সেবার মানোন্নয়নে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রশাসনের কর্মকর্তারা এ পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।