এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলায় এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য তিনি রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চারজন অজ্ঞাত যুবক তাকে একটি ইজিবাইকে তুলে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে। পরদিন বুধবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি অসুস্থ অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী আরও জানান, তার পিতা-মাতা কেউ বেঁচে নেই। ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিত মায়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি ঢাকায় থাকার পর তিনি আবার পালিত মায়ের কাছে ফিরেছেন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।