এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সঞ্চয়পত্র ও বেসামরিক প্রশাসনের চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ অথবা আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে ক্ষতিগ্রস্ত সরকারি কর্মচারীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) বেলা ১২টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, মুখপাত্র কাজী জেবা তাসিন এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
আর্থিক সহায়তা ও সঞ্চয়পত্র গ্রহণকারীদের মধ্যে ছিলেন রুনা লায়লা, ইভা খানম, প্রতিমা রানী কুন্ডু, সুভল কুমার সাহা, পিয়ারী খাতুন, জাকেরা হোসনাইন, রোকেয়া বেগম, শিরিনা পারভীন, শেফালী শীল, কাজী এনামুল হক, মেঘলা বেগম, সুমাইয়া, রাজু এবং আবুল হাসান।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন বা আন্দোলনে অংশ নিয়েছেন, তারা যেন কখনোও অবহেলিত না হন—সে লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ফরিদপুর জেলা প্রশাসন সবসময় শহীদ পরিবার ও আহত সরকারি কর্মচারীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থেকে যাবে।”
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।