এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধুখালি উপজেলার পেশাদার সেনিটারি মিস্ত্রী মোঃ সহিদুল ইসলাম ঈদুল আজহার আনন্দ দ্বিগুণ করেছেন মিনিস্টার কোম্পানির বিশেষ অফারে। দীর্ঘদিনের কর্মস্থল ফরিদপুর শহরতলীর বদরপুর থেকে তিনি রবিবার (১ জুন) ফরিদপুর শহরের গোয়ালচামট শো-রুম থেকে ৩৭ হাজার টাকা দিয়ে ২৫৪ লিটার ধারণক্ষমতার একটি মিনিস্টার ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজের সঙ্গে কোম্পানি থেকে দেওয়া ক্র্যাচ কার্ড ঘসার পর সহিদুল পেয়েছেন ঈদুল আজহা উপলক্ষে ‘হাম্বা অফার’ হিসেবে একটি গরু।
সোমবর (২ জুন) সোমবার দুপুরে মিনিস্টার ফরিদপুর গোয়ালচামট শো-রুম থেকে গরুটি শহিদুলের হাতে তুলে দেওয়া হয়। এসময় শহিদুল ইসলাম জানান, “একটি ফ্রিজ কিনে একটি গরু পুরস্কার পাব, আমি তা কখনোই কল্পনা করিনি। গরুটি পেয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে মিনিস্টার কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ।”
গরু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এএসএম সাহাদুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার মালিক সেলিম আখতার, এক্সিকিউটিভ অডিট অফিসার মোঃ কামরুল হাসান এবং ফরিদপুর শোরুম ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।
মিনিস্টার কোম্পানির কর্মকর্তারা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন পর্যন্ত মিনিস্টারের সকল পণ্যের উপর রয়েছে নানা রকম আকর্ষণীয় অফার। এবছর ঈদুল আজহা উপলক্ষে রয়েছে সবচেয়ে বড় পুরস্কার ‘হাম্বা’ অর্থাৎ একটি গরু। ফরিদপুরের একজন ভাগ্যবান ক্রেতা আজ গরুটি পেয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া অন্য সকল পণ্যের উপর রয়েছে বিশেষ ছাড় ও ডিসকাউন্ট। তারা সকল ক্রেতাকে মিনিস্টার পণ্য কেনার জন্য আহ্বান জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।