এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা স্কাউটের আয়োজনে ৮৯৫তম কাব-স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী দিনে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) ফরিদপুরের কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা কমিশনার মোসলেউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ মহাতাঁবু জলসায় স্বাগত বক্তব্য দেন কোর্স লিডার স্কাউটার গোবিন্দ চন্দ্র দত্ত এএলটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ মো. শাজাহান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা স্কাউট শাখার কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর মণ্ডল।
পাঁচ দিনব্যাপী এই বেসিক কোর্সে জেলার ৯টি উপজেলা থেকে আগত ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন ৮ জন অভিজ্ঞ প্রশিক্ষক।
জেলা স্কাউটের এই প্রশিক্ষণ কর্মসূচি ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিশু-কিশোরদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।