আখাউড়ায় পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

মিজান মিয়া আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
২২ অক্টোবর, ২০২৪ ৮:৫১ পিএম
শেয়ার করুন:
আখাউড়ায় পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে মোঃ নুর আলম -(৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।

মঙ্গলবার  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার চান্দিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম আখাউড়া (মুর্গামনিয়ন) এলাকার সামসু মিয়ার ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল করিম  বলেন, সকালে চান্দিনা এলাকার মাদরাসার সামনে দ্রুত গতির একটি পিকআপ (ট্রাক) ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক নুর আলম আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন। 
তিনি বলেন, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।