এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঠেকাতে ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুর ছাত্রদল, মহানগর যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করে। এরপর বেলা পৌনে একটার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলিপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা আওয়ামী লীগের আজকের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করে। এ সময় তারা গত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তারা বলেন কোন কিছুতেই আওয়ামী লীগের এ কর্মসূচি সফল হতে দিবেন না। এরপর ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর নেতৃত্বে একটা মিছিল শহরে প্রদক্ষিণ করে। মিছিলে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করা হয়। এ সময় ফরিদপুর জেলা ছাত্রদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।