এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ মানবাধিকার কমিশন, আঞ্চলিক শাখা (বৃহত্তর ফরিদপুর) এর উদ্যোগে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের আঞ্চলিক সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছামাদ। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ. কাদের মিয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কমিশনের আঞ্চলিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা কেন্দ্রীয় কমিটির বিশেষ দূত মোল্যা নাছিরউদ্দিন এবং কমিশনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক সহ-সভাপতি ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান এবং সহ-সভাপতি ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. রবিউল হাসান (রাজিব)। ধন্যবাদ জ্ঞাপন করেন আঞ্চলিক নির্বাহী সভাপতি সৈয়দ আজমল হোসেন সাবু।
এ সময় বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট মহিউদ্দিন, ফরিদপুর কোতোয়ালি থানা শাখার সভাপতি ও সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. হায়দার খান, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রভাষক সবিতা বৈরাগীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এপ্রিল ৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।