এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাঁচাবাজারে সবজি কেনাকে কেন্দ্র করে এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে পৌর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম মো. সাচ্চু মিয়া। তিনি বর্তমানে আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় বসবাস করছেন এবং সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। মারধরের সময় চাচাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজা খোকন মিয়াও হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সবজি কেনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে জেলার সদর উপজেলার বরিশল গ্রামের উসমান মিয়া ও তার ৪-৫ জন সহযোগী হঠাৎ সাচ্চু মিয়ার ওপর চড়াও হন। বাজারে উপস্থিত লোকজন দ্রুত পরিস্থিতি শান্ত করলেও ততক্ষণে সাচ্চু ও খোকন মারাত্মকভাবে আহত হন। তাদের দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।