এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকার পরিবর্তনের দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত 'মুজিব বর্ষ' ছাড়পত্র।
সম্প্রতি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, প্রতিটি রোগীর ছাড়পত্রেই ব্যবহার করা হচ্ছে শেখ মুজিবের ছবি সংবলিত পুরনো ফরম। বিষয়টি নজরে আসতেই হাসপাতালের সেবিকারা দ্রুত ছাড়পত্র গোপন করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
এ ব্যাপারে হাসপাতালের প্রধান সহকারী (বড় বাবু) নিজে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শেখ মুজিবের ছবিযুক্ত ছাড়পত্র ব্যবহারের সত্যতা স্বীকার করেন। এমনকি আবাসিক মেডিকেল অফিসার ডা. আলী মুস্তাফিজ রহমানের টেবিলেও মুজিব বর্ষের ছাড়পত্র পাওয়া যায়, যেগুলো তিনি ওষুধের নাম লেখার কাজে ব্যবহার করছিলেন।
অথচ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিপূর্বে নতুন ছাড়পত্র ছাপানোর কথা জানিয়েছিল। তবে সেগুলো ব্যবহার না করে পুরনো ফরমে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে যুবদলকর্মী শাকিব হোসেন বলেন, “জুলাই আন্দোলনের দেড় মাস পর ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিষয় নিয়ে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু আজ যা দেখলাম, তা হতাশাজনক।”
আবাসিক অফিসার ডা. মুস্তাফিজ বলেন, “আমরা আসলে ছবিগুলো ছিঁড়ে ফেলেছি। তবে কিছু ছাড়পত্র ভুল করে থেকে গেছে।” তবে সাংবাদিকের সামনে তিনি নিজেই ছবিযুক্ত ছাড়পত্রে ওষুধ লিখছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন জানান, “ছবিসংবলিত ছাড়পত্র আর ব্যবহারের কথা না। অতি দ্রুত এসব ফরম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও যদি কোথাও ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও এমন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছে— স্বাস্থ্যসেবা ও প্রতিষ্ঠান পরিচালনায় কি তবে নিয়মনীতি উপেক্ষিতই থেকে যাচ্ছে?
এপ্রিল ১৭, ২০২৫
মার্চ ১২, ২০২৫
ফেব্রু ১০, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।