এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মালোপাড়ায় চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পানিঘাটা মালোপাড়া মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই যোগদান অনুষ্ঠান।
মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সরকার (হারু)-এর নেতৃত্বে এই চার শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ। নারীরা উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে “আমার ভোট আমি দেব, ধানের শীষকে জিতিয়ে নেব” স্লোগানে।
অরুণ কুমার সরকার হারু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে আমার এলাকার চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদান করেছেন। আমরা বিশ্বাস করি, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদ আশ্রয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি তাসের ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের নেতা শেখ শাহানুর আলম। এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।