এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬২) নামে এক চা বিক্রেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সামিরুল শাহ উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। তার মূল বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়। পেশায় তিনি একজন চা বিক্রেতা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাঠে বাঁশের মাচার ওপর এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয়রা। পরে কাছে গিয়ে স্থানীয়রা নিহতের পরিচয় শনাক্ত করেন এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহতের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
আগস্ট ৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যশোর | ২৪ জুলাই, ২০২৬
জাতীয় | ২৪ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৪ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।