এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচিত ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
এর আগে গতকাল বুধবার (১০ জুন) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ছয় শিশুর মৃত্যুর বিষয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নন। তারও আগে গত শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, শোকজের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে হাসপাতালটির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
ঘটনার প্রেক্ষাপট:
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পাশাপাশি, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব দেওয়ার জন্য তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সেই জবাব স্বাস্থ্য বিভাগের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় শেষ পর্যন্ত তাদের লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আগস্ট ২৩, ২০২৬
মার্চ ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।