এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাকে খুঁজতে তাঁর বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় তাঁকে বাসায় পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনের প্রিন্স বাজারের পেছনের বাসায় এ অভিযান চালানো হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ইলিয়াস উদ্দিন মোল্লা বাসায় অবস্থান করছেন—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক এই এমপির বাসায় পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। একপর্যায়ে অনেকে বাসার ভেতরেও প্রবেশ করেন এবং বাইরেও ব্যাপক লোকসমাগম ঘটে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাসে ইলিয়াস উদ্দিন মোল্লার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর মালিকানাধীন ৩১টি দলিলের ফ্ল্যাট ও জমি এবং একটি গাড়ি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।