এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার তুরাগ থানায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ লম্বা বাবু (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ০১টা ৪৫ মিনিটে তুরাগ থানার আওতাধীন দিয়াবাড়ি গোলচত্বর এলাকার মেম্বার বাড়ির সিন্ডিকেট লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।
তুরাগ থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সিন্ডিকেট লিমিটেড ভবনের ভেতরে তল্লাশির সময় আইস, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লম্বা বাবু মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন।
অভিযান পরিচালনাকারী তুরাগ থানার এসআই আল মামুন বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আটক ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার লম্বা বাবুর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁওয়ে। তিনি রশিদ সরকারের ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা যায়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।