এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক তরুণ ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুরের বালুরঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরকল্যাণপুর গ্রামে জমি চাষের কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি হঠাৎ পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালক জয় বিশ্বাস পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয় এবং চালক জয়ের মরদেহ উদ্ধার করা হয়।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ছেলেটি গত তিন মাস ধরে আমাদের এলাকায় কৃষিকাজে নিয়োজিত ছিল।"
দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার মাধ্যমে এই অর্থ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ সম্পন্ন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের ভাই স্বাধীন জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ রাতের মধ্যেই গ্রামের বাড়িতে ভাইয়ের দাফন সম্পন্ন করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।