এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় সালথা থানার আয়োজনে থানা অডিটোরিয়াম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল, সমাজসেবক আব্দুল জব্বার (নালু মাতুব্বর), সালথা বাজারের ব্যবসায়ী আব্দুর রহমান, হুমায়ুনসহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে বাজারগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন।
ব্যবসায়ীরা বাজার এলাকায় যানজট, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও রাতের বেলায় টহল জোরদারের দাবি জানান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সমস্যাগুলো গুরুত্বের সাথে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভায় বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে বাজারগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর কথাও জানান পুলিশ কর্মকর্তারা।
বক্তারা বলেন, ঈদ উপলক্ষে বাজারে মানুষের ভিড় বাড়বে। তাই সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।