এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই পার্টি অফিসে হঠাৎ করে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
শনিবার ৭মার্চ সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষনের একটি ভিডিও আপলোড করা হয়।
৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্র একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের স্ব স্ব ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিয়েছে।
জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: নিয়ামুল হক মুঠোফোনে বলেন, আমরা শুনছি। এবং জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।
জানু ৮, ২০২৫
জানু ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।