এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র ছারছীনা দরবার শরীফে শুরু হয়েছে ১৩৫তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দরবারের পীর, আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)–এর জিকিরের তা’লীম ও তাৎপর্যপূর্ণ নসীহতের মধ্য দিয়ে মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
শনিবার মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) মাহফিলের দ্বিতীয় দিনে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে ঘিরে নেছারাবাদ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে।
স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, “আমাদের দলের মহাসচিব ৩০ নভেম্বর ছারছীনা মাহফিলে আসবেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ ইতোমধ্যে ছারছীনায় এসে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তাকে অভ্যর্থনা জানাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও জানান, মহাসচিব ছারছীনায় যোহর নামাজ আদায় করবেন, তবে তিনি উপজেলা বিএনপি বা সহযোগী সংগঠনের কোনো কার্যালয়ে যাবেন না। ছারছীনা থেকে ফিরে যাওয়ার পথে দুই–একটি পথসভা হতে পারে, তবে তা নির্দিষ্ট কোনো স্থানে নয়।
তিন দিনব্যাপী এই মাহফিল শনিবার, রবিবার ও সোমবার চলবে। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব দরবারের পীর সাহেব তা’লীম প্রদান করবেন। দিনব্যাপী দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ছারছীনা আলিয়া ও দীনিয়া মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম দীনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
মাহফিল আয়োজক কমিটি জানায়, আগামী সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে মাহফিলের আখেরি মুনাজাত।
এদিকে মাহফিলকে কেন্দ্র করে ছারছীনা দরবার এখন ভক্ত–মুহিব্বীনে মুখরিত। দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানরা রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাকসহ নানা যানবাহনে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। আরও বহু মানুষ পথিমধ্যে রয়েছেন বলেও জানা গেছে।
জুলাই ২৩, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৩ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৩ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।