এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনেদুপুরে ২৮ লাখ ৮৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। অপরদিকে, অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় লতব্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছে রিপন গং।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
শামসুদ্দিন খান খোকন অভিযোগ করে বলেন, "জমি রেজিস্ট্রি করতে গেলে পরিকল্পিতভাবে মোস্তাফিজুর রহমান রিপনসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের কাছে থাকা ২৮ লাখ ৮৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।"
অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, "খোকন গংদের অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করলে আমার ভাইসহ আমি হামলার শিকার হই। এর আগেও তারা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছিল।"
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, "ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আগস্ট ২৪, ২০২৫
জুন ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।