এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন করেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রায় সাড়ে ৪০০ মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে উপজেলার আটটি ইউনিয়নে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
শোডাউন চলাকালে এমপি প্রার্থী খবিরুল ইসলাম জানান, ঈদ শুভেচ্ছা বিনিময়, মাঠপর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ শোডাউন বের করা হয়েছে। উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ থেকে শোডাউন শুরু হয়ে খট্রেশ্বর, রাণীনগর, কাশিমপুর, মিরাট, গোনা, বড়গাছা, কালীগ্রাম, একডালা ও পারইল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন হাট-বাজারের মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।
আবাদপুকুর বাজারে এক পথসভায় এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেন, "দেশে শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামী শাসনব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে হবে।"
শোডাউনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার সভাপতি ডা. আনজির হোসেন, সেক্রেটারি শামীনুর ইসলাম শামীম, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার আটটি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।