এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের পাঁচ দিন পর ফজলুল করিম (২০) নামের এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। এ ঘটনায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয় (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে র্যাবের সহযোগিতায় ফজলুল করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধার হওয়া ফজলুল করিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম.এ কাইয়ুম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরের মলাই ঢালীর একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গ্রেপ্তার হওয়া অপহরণকারী তৌসিফ মাহবুব নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে।
পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, গত ২২ জুন রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদরাসার সামনে থেকে ফজলুল করিমকে অপহরণ করে তৌসিফ। পরে ফজলুল করিমের পিতা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নাম্বারের ইমো আইডিতে কল দিয়ে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী এবং টাকা না দিলে ফজলুল করিমকে হত্যা করার হুমকি দেয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা প্রথমে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরে ২৫ জুন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে র্যাবের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে।
সদর থানার ওসি মোঃ মোজাফফর হোসেন জানান, “পিতার অসুস্থতার কথা বলে কৌশলে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব। পরে ইমোর মাধ্যমে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেয়। আমরা প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করি।” অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।