এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তবর্তী অবস্থানরত অধিবাসী পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্ত্বাদের মধ্যে অসহায় গরীব,জটিল রোগের আক্রান্তদের চিকিৎসা সহায়তা,খাদ্য অভাবে থাকায় খাদ্য সহায়তা,অসহায় শিক্ষার্থীদের নতুন বই,শিক্ষা উপকরণ,শীতার্থদের জন্য শীত বস্ত্র, বিনোদনের জন্য বিনোদন উপকরণ, ধর্ম কর্ম পালনের জন্য যাবতীয় উপকরণসহ সব ধরনে মানবিক সহায়তা ঘরে ঘরে গিয়ে তুলে দিচ্ছেন চৌকস সেনাবাহিনীর কর্মকর্তারা।
দেশের শান্তি শৃংঙ্খলার রক্ষাসহ দেশ মাটি মানুষের নানান সেবা দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনী।
২০২৪ সালে বিজয়ের মাস উপলক্ষে মাস ব্যাপী এ সেবায় নিজেদের অক্লান্ত পরিশ্রম পাহাড় পর্বত ডিঙ্গিয়ে চলছে সে অভিযান।
১ লা ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দি ম্যাজেস্টিক টাইগার্স এর বাকলাই পাড়া সাবজোনের প্রায় ৩০ টি বম ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামে গ্রামে গ্রামে সব সেবা দিয়ে চলছেন। চলমান সেবায় শনিবার বার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুর্গম বাশিরামপাড়ায় সাউন্ড স্পিকার, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা,ফ্রি চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
বান্দরবান সেনা রিজিয়ন পরিচালিত ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দি ম্যাজেস্টিক টাইগার্স ,অধিনায়ক লে: কর্নেল সরদার জুলকার নাইন বিএসপি, পিএসসি,নেতৃত্বে সেনা সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অধিনায়ক লে: কর্নেল সরদার জুলকার নাইন বলেন, সেনাবাহিনী সাধারণ জনগনের পাশে ছিল, আছে, থাকবে। পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত, সুরক্ষার সম্প্রীতি বজায়ের বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।
বাশিরাং পাড়ার প্রধান বাশিরান ত্রিপুরা বলেন, কুকিচিং তান্ডবের সীমান্ত অঞ্চলের বসবাসরত অধিবাসীরা সেনাবাহিনীর উপর আস্থা আছে বলে, আমাদের শ্বাস নিশ্বাসের রয়েছে। আমরা সেনাবাহিনীর উপর চিরকৃতজ্ঞতা সাথে আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা বাকলাই সাবজোনের সেনা কর্মকর্তা ও সদস্যরা সে অর্জনের জায়গা করে নিয়েছে।
নভেম্বর ৪, ২০২৪
এপ্রিল ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।