এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের মালিকানাধীন একটি পুকুরের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রক্তক্ষয়ী এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রেলওয়ের একটি পুকুরের লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে ইছাম উদ্দিন ও ইদ্রিস মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষই পুকুরটি নিজেদের বৈধভাবে লিজ নেওয়ার দাবি করে আসছিলেন। এর জেরে এলাকায় দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছিল।
বিরোধের জেরে রবিবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার ছেলে মেহেদী হাসান ও সমর্থক হুমায়ুন কবির গুরুতর আহত হন। অপরপক্ষে ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “রেলওয়ের একটি পুকুরের দখল ও লিজ নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একজনের হাতের কব্জি বিচ্ছিন্নসহ মোট ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সেপ্টেম্বর ১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।