এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের মাস্টার ট্রেইনার মাওলানা মো. রুহুল আমিন রহমানী, উপজেলা ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সোহরাব হোসেন, শহীদ নগর কোদালিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান এবং কেন্দ্র পরিদর্শক আব্দুল কুদ্দুস।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজ্জাক ফরিদি ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রসমূহের শিক্ষকগণ।
আলোচনায় বক্তারা বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি স্তরে। সন্ত্রাস ও উগ্রবাদ ইসলামের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ জুন, ২০২৬
ফরিদপুর | ১৮ জুন, ২০২৬
নোয়াখালী | ১৮ জুন, ২০২৬
ফুটবল | ১৭ জুন, ২০২৬
জাতীয় | ১৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।