এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক ইউপি মেম্বারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, রবিবার রাতে অপরাধ দমনে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও পাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার (৬০) কে গ্রেফতার করা হয়। তিনি মধ্য বোয়ালী গ্রামের কবেজ আলীর ছেলে এবং বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মিরাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে রাসেল, সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসাবদী নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মুসা সরদার, জগদাস গ্রামের হুরমত আলীর ছেলে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এছাড়া, আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী মধু গুড়নই গ্রামের সামাদ প্রামানিকের ছেলে নাজমুল প্রামানিক ও তার স্ত্রী আখি বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের সোমবার (১২ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।
অক্টোবর ৬, ২০২৪
সেপ্টেম্বর ৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।