এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ নির্বাচিত হয়েছেন। রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক পেয়েছেন ১৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি.ইউ.এম কামরুল ইসলাম পান ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ পান ১৭৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পান ৬৪ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এবিএম মাজেদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল মায়মুন বিজয়ী হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবি শামছুদ্দিন আহমেদ। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ পাঁচজন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।