এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর গোদাগাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর ও দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাবার বিক্রি এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় গোপালপুর এলাকার খাইরুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক খাইরুল ইসলাম ও মো. টনিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনভাবেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির সুযোগ দেওয়া হবে না।”
এপ্রিল ১৭, ২০২৫
এপ্রিল ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।