এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি” বিষয়ক একটি গুরুত্ববহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিএসপিআই-এর সিভিল-উড টেকনোলজি বিভাগে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন বলেন, “আমরা আজ ধর্মীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি, যেন তারা কারিগরি শিক্ষার সুফল সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারেন। উন্নয়নশীল বিশ্বে যেমন চীন কারিগরি শিক্ষার মাধ্যমে এগিয়ে গেছে, তেমনি আমরাও সকলে মিলে কাজ করে এই শিক্ষাকে বিশ্বমানে পৌঁছাতে পারি।” তিনি আরও বলেন, “যদি আমরা আগামী প্রজন্মকে কর্মক্ষম করতে না পারি, তাহলে দেশ এগোবে না।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের লেফটেন্যান্ট রাশেদুর রহমান (বিএন)।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার হোসেন, যিনি বোর্ডের আরেকজন কারিকুলাম বিশেষজ্ঞ।
সেমিনারে অংশ নেন বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক, ইমাম, সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাই অঞ্চলে কারিগরি শিক্ষার সুফল ও প্রয়োজনীয়তা বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হলো বলে জানান আয়োজকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।