এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর শাখার কৃষক দলের আংশিক কমিটি গঠিত হয়েছে।
এতে মো. শওকত হোসেন শান্তকে আহবায়ক ও মো. রেজাউল করিম কালামকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কৃষক দলের পৌর শাখার কমিটির অনুমোদন দিয়েছে জেলা শাখার আহবায়ক কমিটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা শাখার কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব মো. মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
১৭ সদস্যের কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক পদে মো. ওবায়দুর রহমান মুন্সী, গোলাম কিবরিয়া, মো. লাভলু সরদার, মো. নজরুল তালুকদার, মো. ঝন্টু, সদস্য পদে মো. লুকমান, মো. নুরু মিয়া, মো. মতি সরদার, মো. রাজন সরদার, মো. নুরু সরদার, মো. উজ্জ্বল মিয়া, মো. মিরাজ সরদার, মো. আক্কাস শেখ ও মো. বকুল মিয়া।
এ বিষয়ে নবনির্বাচিত সদস্য সচিব মো. রেজাউল করিম কালাম বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকদের নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য।
আহবায়ক মো. শওকত হোসেন শান্ত বলেন, কৃষক দলের নতুন কমিটি আগামীতে পৌরসভার ৯টি ওয়ার্ডের কৃষকদের নিয়ে কাজ করবে। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো।
ডিসেম্বর ২৭, ২০২৪
নভেম্বর ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।