এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল ও আশরাফুল ইসলাম লিটন।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী বাবু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম ও সানোয়ার হোসেন প্রমুখ।
এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাসের নেতৃত্বে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করেন।
জানু ২৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।