এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে তিন জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
গত শুক্রবার (২০ জুন) উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার একটি জলাশয় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার বাসিন্দা মজিবুর রহমান (৪০), পেশায় একজন সিএনজি চালক। তিনি সম্প্রতি আশুগঞ্জে বসবাস করছিলেন।
হত্যাকাণ্ডের পর পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২১ জুন) ভোর রাতে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধার দগরিসার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫) ও সিয়াম (১৬)। তাদের কাছ থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহত মজিবুর রহমানকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে মোট পাঁচজন অংশ নেয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃত তিনজন হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি শহীদুল।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।