এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আরিফ হোসেন (১৩)।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরিফ একই ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী আরিফ মাঝে মাঝে রাতে বাড়িতে না থেকে বাইরে থাকত এবং সকালে ফিরে আসত। গত শনিবার রাতে সে বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। সোমবার সকালে স্থানীয়রা মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রথমে নিহতের বাবা ছেলের মরদেহ চিনতে পারেননি। পরে থানায় গিয়ে মা মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করেন।
নিহতের পরিবারের সদস্যদের ধারণা, আরিফ হয়তো কারও বাড়িতে ঢোকার চেষ্টা করায় তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ খালের পানিতে উপুড় হয়ে থাকায় চোখ-মুখসহ শরীর ফুলে গিয়েছিল। শরীরে আপাতত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহটি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর ২৪, ২০২৪
এপ্রিল ২৫, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।