এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা বলেছেন, জুলাই চেতনার বাস্তবায়ন না হলে সেটা হবে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সামিল।”
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বোয়ালমারী বার্তা টাওয়ারে প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
প্রেসক্লাব সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেখানে জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। থাকবে না সংখ্যাগুরু-সংখ্যালঘুর বৈষম্য।”
তিনি আরও বলেন, “পূর্বের শাসকরা দেশকে নিজেদের ও গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছে। তারা কিছু অবকাঠামোগত উন্নয়ন করলেও রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন আনেনি। ফলে শাসক বদল হলেও জাতি হিসেবে আমাদের মানসিকতার পরিবর্তন হয়নি। যারা বোমা মেরে মানুষ হত্যা করে তারাই আবার মানবতাবাদী সাজে উপদেশ দেয়। এ কারণেই সমাজে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠিত হয় না।”
ড. ইলিয়াস মনে করেন, আল্লাহভীরু, সৎ ও যোগ্য ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলেই কেবল সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “যে চেতনার ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল, অনেকে আজ সেই চেতনা থেকে সরে যাচ্ছে। একমাত্র জামায়াতে ইসলামিই অভ্যুত্থানের চেতনার শতভাগ বাস্তবায়ন চায়। সব কিছুর আগে দরকার সংস্কার। জুলাই চেতনার বাস্তবায়ন না হলে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা নিয়ামুল হাসান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন, প্রেসক্লাব সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামানসহ প্রেসক্লাবের সদস্য আমীর চারু বাবলু, দীপঙ্কর পোদ্দার অপু ও আল মামুন রনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।