এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় গোপনে পরিচালিত একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক টাকা, বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জাম ও তাসসহ ৯ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বগাবাড়ী বাজারের শফিকুল ইসলামের মালিকানাধীন ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছিল। রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়। পালানোর সময় কয়েকজন আহত হলে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযানে ৯ লক্ষ ৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০০০ টাকার ৫২৬টি নোট, ৫০০ টাকার ৭৪৮টি নোটসহ বিভিন্ন মূল্যমানের টাকা ছিল। এছাড়া ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়, প্রতিটি বান্ডেলে ছিল ৫২টি করে তাস।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ এলাকায় গোপনে জুয়া পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় দু’জন স্বাক্ষীসহ পুলিশের একাধিক সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।