এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সম্প্রতি ভারতের এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে অসুর রূপে উপস্থাপন করাকে অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
ড. খালিদ হোসেন বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। তবে একটি দেশের সরকার প্রধানকে অন্য দেশে অসুরেরূপে উপস্থাপন করা **অশোভন ও দুঃখজনক। যারা এটি করেছেন তারা সঠিক কাজ করেননি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধও ক্ষুণ্ণ হয়।”
রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা হবে কি না জানতে চাইলে তিনি জানান, “প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরে এই ঘটনার তদন্ত করে যা করার প্রয়োজন তা করবেন।”
ড. খালিদ হোসেন আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সরকার বৃহৎ এই উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও উল্লেখ করেন, “দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তারা প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।”
সেমিনারে উপস্থিত ছিলেন কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে; এছাড়া ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আমির হামজা ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।