এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ একটি অবৈধ ভাট্টি কারখানা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে এই অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি ভাট্টি কারখানা পরিচালিত হয়ে আসছিল। কারখানাটির বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ভেক্যু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ দূষণ রোধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনের তোয়াক্কা না করে কোনো অসাধু চক্র যাতে অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।