এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমাবেদনা জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার বাইপাস বাগানবাড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
প্রার্থনা সভায় শেখ মোঃ আব্দুল্লাহ বলেন,
আমরা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে এদেশ স্বাধীন করেছি। তাই সবাই আমরা বাংলাদেশী। আমাদের রক্তের মধ্যে কোন ভেদাভেদ নাই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সবাই আমরা শান্তিতে থাকববো। আমাদের আপোষহী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথিবীর সবাই শোক জানিয়েছেন।
তিনি আরো বলেন, সিরাজদিখান ও শ্রীনগরে প্রায় ৮০-৯০ হাজার সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। সবাই আপনারার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মুন্সীগঞ্জ-১ আসনে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের লোকদের নিয়ে আমি আসনটাকে সুন্দর করে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাঃ সম্পাদক এম হায়দার আলী খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস, পুজা উদযাপন পরিষদের সভাপতি তাপস দাস।
শ্রীনগর উপজেলার সাঃ সম্পাদক তাপস কুমার দাস,পুজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষ, উত্তম ঘোষ, রীনা দেবী ও শ্রী রতন চন্দ্র মন্ডলসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ।
নভেম্বর ১২, ২০২৫
মার্চ ৩০, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।