এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন থেকে নিখোঁজের তিন দিন পর ইশরাত নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ১১টার দিকে লক্ষীপুর ইউনিয়নের স্নানঘাটা বাজারের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার (১৮ জুন) প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইশরাত। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশুটি। নিখোঁজ ইশরাত কালকিনির লক্ষীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জায়গির গ্রামের প্রবাসী রেজাউল করিম বাবুর মেয়ে।
ঘটনার পর থেকেই কালকিনি থানা পুলিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে শনিবার সকালে স্নানঘাটা বাজারের ব্রিজের পাশে তাকে পাওয়া যায়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ইশরাত পুলিশ হেফাজতে আছে এবং তার মা-বাবাও থানায় উপস্থিত।
এ বিষয়ে শিশুটির বাবা রেজাউল করিম বাবু জানান, “আমার মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রীজের পাশে পেয়েছি। কারা এই ঘটনার পেছনে, তা জানি না, তবে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে একটি পক্ষের সঙ্গে—তাদের দিকেই সন্দেহ যাচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠোর বিচার চাই।”
তবে মেয়ে ফিরে পেলেও বাবার মধ্যে সন্তুষ্টির প্রকাশ খুব একটা দেখা যায়নি—এমনটিও মনে করছেন স্থানীয়রা। অনেকে বলছেন, পুরো ঘটনায় এখনো রহস্যের জট খুলে না।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “শিশুটিকে স্নানঘাটা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে এখন তার বাবা-মায়ের সঙ্গে থানায় রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অনেকে মনে করছেন, ঘটনাটি নিছক নিখোঁজ নয়, বরং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অক্টোবর ১১, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।