এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সন্ধ্যা থেকে ২৪ জুলাই সকাল পর্যন্ত যেকোনো সময় বুধন্তী দক্ষিণপাড়ায় রুবিনা আক্তারের বসতবাড়ির পশ্চিম ভিটির টিনের ঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত চোরেরা ১টি স্বর্ণের লকেটসহ চেইন, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের ব্রেসলেট, ৩টি স্বর্ণের নাকফুল এবং ১ জোড়া স্বর্ণের কানের দুল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় দেড় ভরি, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী রুবিনা আক্তার (৪০) বাদী হয়ে গত ৮ আগস্ট বিজয়নগর থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই সুমন চন্দ্র দাস। একই দিন পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন ডালিম মিয়া (২০), পিতা কালা মিয়া, সাং—বুধন্তী দক্ষিণপাড়া, ইউনিয়ন—বুধন্তী; উদয় শংকর দাস (৩৫), পিতা বিমল দাস, সাং—চান্দুরা মদকপাড়া, ইউনিয়ন—চান্দুরা; এবং ফেরদৌস মিয়া (৫৫), পিতা মৃত আব্দুল হামিদ, সাং—গোপালপুর, মাধবপুর, হবিগঞ্জ; বর্তমানে সাং—সাতবর্গ টার্মিনাল, ইউনিয়ন—বুধন্তী।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি স্বর্ণের লকেটসহ চেইন, ২টি পাথরজড়িত স্বর্ণের নাকফুল, ১টি পাথরজড়িত স্বর্ণের লকেট এবং ১টি পাথরজড়িত চেইনযুক্ত ব্রেসলেট। গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অক্টোবর ১৩, ২০২৫
ফেব্রু ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।