এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় নিখোঁজের দুই দিন পর আব্দুল জব্বার নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জহুরুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ দুই ঘটনায় মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি মুনছুর রহমান বলেন, উপজেলার নুরুল্লাবাদ গ্রামের আব্দুল জব্বার স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হন। বুধবার সকালে কসব ইটভাটার কাছে তাঁর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
অন্যদিকে, মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুরের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে চার্জার রিকশা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় আহত জহুরুল ইসলামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টায় মারা যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।