এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকটে সহায়তার হাত বাড়িয়েছেন দুই বাংলাদেশি শিক্ষক। তাঁদের লেখা বই ‘Business Terms’ বিক্রির আয়ের একটি নির্দিষ্ট অংশ থেকে সংগৃহীত অর্থ ইতোমধ্যেই পৌঁছে গেছে জর্ডান সীমান্তে অবস্থানরত গাজাবাসীদের কাছে।
শুক্রবার (২৭ জুন) লেখকদ্বয়ের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির ঈদ পর্যন্ত অনলাইনে বিক্রিত প্রতিটি বই থেকে ৯০ টাকা করে গাজাবাসীদের জন্য সংরক্ষিত রাখা হয়। পাঠকদের সহযোগিতায় সংগৃহীত এই অর্থ খাদ্য ও চিকিৎসা সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।
বইটির লেখক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. এনামুল হক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার রিয়াজ হাফিজ বলেন,
“আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের সামান্য সহানুভূতিই বড় পরিবর্তন এনে দিতে পারে। আমাদের পাঠকরা সাড়া দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ‘Business Terms’ বইটি মূলত ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষার্থীদের জন্য সহায়ক একটি গ্রন্থ। এতে ইংরেজি ব্যবসায়িক পরিভাষার সহজ ব্যাখ্যা, উদাহরণ ও প্রয়োগভিত্তিক আলোচনা রয়েছে। বইটি শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতির পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করে।
এই ব্যতিক্রমী উদ্যোগকে ইতোমধ্যে পাঠকমহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
ফেব্রু ২০, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।