এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে কুমার নদীর পাড় দখল করে নির্মাণাধীন একটি ঘর অপসারণ করে নদীটি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, স্থানীয় ওহিদ মাতুব্বর নামে এক ব্যক্তি কুমার নদীর পাড়ে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে ঘরটি ভেঙে ফেলা হয় এবং কুমার নদীর জায়গা দখলমুক্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ওহিদ মাতুব্বর বলেন, “আমাদের জায়গা নদীতে একোয়ার হয়ে গেছে। কিন্তু ভোগদখলে আমরাই আছি। আমি ঘর তুলছিলাম, সরকারের প্রয়োজন হলে ছেড়ে দেব।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দীন বলেন, “কুমার নদীর পাড়ে সরকারি জায়গা দখলের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। নদী রক্ষায় এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কুমার নদীর পাড় দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মিত হচ্ছে, যা নদীর প্রবাহ ব্যাহত করছে। প্রশাসনের এ ধরনের উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।